সংক্ষিপ্ত তালিকায় বিশ্বকাপজয়ী স্ক্যালোনি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ফিফার বর্ষসেরা কোচের তালিকায় লিওনেল স্ক্যালোনির থাকাটা প্রত্যাশিতই ছিল। গতকাল তিন জনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে স্থান হয়েছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির।

Manual2 Ad Code

পাঁচ বছরে গত মৌসুমে ম্যানসিটিকে চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে অবদান রেখেছেন গার্দিওলা। আনচেলত্তি মাদ্রিদকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ। তিনজনের মধ্যে পূর্বে এই সেরার পুরস্কার জয়ী কেবল গার্দিওলাই। ২০১১ সালে বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছিলেন।

Manual3 Ad Code

তার আগের দিন অবশ্য বর্ষসেরা গোলকিপারের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে ফিফা। রিয়ালের থিবো কুর্তোয়ার সঙ্গে এই তালিকায় স্থান হয়েছে বিশ্বকাপে আলো ছড়ানো শিরোপা জয়ী আর্জেন্টাইন গোলপিকার এমিলিয়ানো মার্তিনেজ ও মরক্কান গোলকিপার ইয়াসিন বুনোর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code