সংঘাত নয়, বিএনপিকে চাপে রাখার কৌশলে আওয়ামী লীগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পূর্ণশক্তি নিয়ে ডিসেম্বরে রাজপথ দখলের হুমকি দিয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলো। এর বিপরীতে পাল্টা শক্তি প্রদর্শনের মাধ্যমে রাজপথ নিয়ন্ত্রণে রাখার ঘোষণা এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও। ফলে বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে জনমনে আতঙ্ক ছড়ালেও ‘আপাতত সংঘাত নয়, বিএনপিকে চাপে রাখা’র কৌশল নিয়ে এগোচ্ছে সরকারি দল।

Manual3 Ad Code

আওয়ামী লীগের নীতিনির্ধারণী বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও বিরোধী দলগুলো যে মাঠে নেমেছে এবং আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে, সেদিকে কড়া নজর রেখে বিরোধীদের মোকাবিলায় সর্বোচ্চ কৌশল নির্ধারণ এবং তা বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। বিদ্যমান পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি যাতে রাজনৈতিক ফল ঘরে তুলতে না পারে, সেটি মাথায় রেখে ফল নিজেদের ঘরে তুলতে চাইছে ক্ষমতাসীন দলটি।

Manual5 Ad Code

সরকারি দলের একাধিক সূত্র বলছে, বিএনপি বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শেষ করে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে। সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনও অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রাখবে আওয়ামী লীগ।

Manual8 Ad Code

জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, ‘গত নির্বাচনের পর থেকে বিএনপি সব ধরনের গণতান্ত্রিক কর্মসূচি পালন করে আসছে। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অপপ্রচার করেছে এবং করছে। আমরা তাদের কোনও ধরনের বাধা দেইনি, সামনেও দেবো না।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ‘তারা (বিএনপি) অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবে আওয়ামী লীগ। তবে আমরা কোনও সংঘাত চাই না। তারা কী করবে সেটি তাদের বিষয়।’

বিএনপিকে উদ্দেশ করে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি একাধিক সমাবেশ-অনুষ্ঠানে বলেছেন, এখন ছাড় দিচ্ছি, ডিসেম্বরে ছাড়বো না। মুক্তিযুদ্ধের মাসে রাজপথ বিএনপির থাকবে না, থাকবে আওয়ামী লীগের। এই রাজপথ মুক্তিযুদ্ধের রাজপথ, বিজয়ের মাসের রাজপথ, বিজয়ের চেতনার রাজপথ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code