সচল ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জার্মানির ব্যস্ততম ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর বৃহস্পতিবার কার্যত অচল হয়ে পড়ে। সকালে জলবায়ু কর্মীরা
বিমানবন্দরের রানওয়েতে জোরপূর্বক ঢুকে পড়ায় কর্তৃপক্ষ বিমান ওঠা-নামা স্থগিত করতে বাধ্য হয়। পরে বিমানবন্দরটি সচল হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানগুলো আবার উড্ডয়ন এবং অবতরণ করতে শুরু করেছে। তবে যাত্রীদের এখনও বিমানবন্দরের জন্য যাত্রা করার আগে তাদের ফ্লাইটের পরিস্থিতি যাচাই করার করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র এএফপি’কে জানিয়েছিলেন, আমরা জলবায়ু কর্মীদের টারমাক থেকে সরানোর জন্য সবকিছু করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code