সতর্ক অবস্থানে তাইওয়ান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্বীপটির আশেপাশে চীনের সামরিক মহড়ার তৎপরতা বৃদ্ধি ও প্রশিক্ষণে তাজা গুলি ব্যবহার করায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় তাইপেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো চীনের সামরিক তৎপরতার উপস্থিতি দেখা গেছে। যুদ্ধজাহাজ ও ২৯টি বিমানসহ বেশ বড় পরিসরের মহড়ার আয়োজন করেছিল বেইজিং। মহড়ায় তাজা গুলি ব্যবহৃত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

তাইওয়ানের জলসীমায় গত পাঁচ বছর ধরে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধির অভিযোগ করে আসছে তাইপেই। এদিকে, গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের সার্বভৌমত্ব স্বীকার করে না বেইজিং। দেশটির ভূখণ্ডের ওপর নিজেদের এখতিয়ার দাবি করে তারা।

Manual7 Ad Code

এর আগের দিন চীনের ৪৩টি সামরিক বিমান দ্বীপটির জলসীমায় সক্রিয় ছিল বলে অভিযোগ করেছে তাইওয়ান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code