সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির  পরিচর্যার অভাব

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
মোঃ আল আমিন (কটিয়াদী)
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা মসুয়া গ্রামে অবস্থিত অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। এক সময়কার ‘পূর্ব বাংলার জোড়াসাঁকো’ নামে পরিচিত এই বাড়িতেই জন্মেছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ও সুকুমার রায় চৌধুরী। সত্যজিৎ রায় কোনোদিন পৈতৃক বাড়িতে না আসলেও পারিবারিক ঐতিহ্যের প্রভাবে বাংলাদেশের সঙ্গে ছিল তাঁর হৃদয়ের গভীর সখ্যতা। কারুকার্যময় প্রাচীন দালান, বাগানবাড়ি, হাতির পুকুর, খেলার মাঠ, বাড়ির পেছনের দিকে ছোট্ট একটি পুকুর ও মূল ফটকের বাহিরে শান বাধানো একটি পুকুর ঘাট রয়েছে সত্যজিৎ রায়ের পিতামহের স্মৃতিমাখা এই বাড়িটিতে।  বর্তমানে সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধায়নে থাকা এই বাড়ির চারপাশে রয়েছে  কাঁটাতারের বেড়া। প্রাচীন এই বাড়ির দরবার ঘর বর্তমানে মসূয়া ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।
জানা যায়, ২০১২ সালে ৫৯ লাখ টাকা ব্যয়ে পর্যটকদের সুবিধার্থে রেস্ট হাউজ নির্মাণসহ সীমানা প্রাচীর ও রাস্থাঘাট সংস্কার করা হয়   বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে। অথচ বর্তমানে রেস্ট হাউজটিতে কেয়ারটেকার ও  সঠিক পরিচর্যার অভাবে পর্যটকদের থাকার মতো কোনো পরিবেশ নেই। দ্বিতল ভবনটি বর্তমানে মাদক সেবীদের নিয়মিত আড্ডার জায়গা বলেও জানা যায়।
নিচতলায় স্থানীয় মহিলারা রান্নার লাকড়ি রাখার কাজে ব্যবহার করছে। জানালার গ্লাস ভাঙা, ময়লার স্তুপ সহ নানা সমস্যায় ভুগছে এই রেস্ট হাউজটি। স্থানীয়দের দাবি একজন কেয়ারটেকার নিয়োগ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা,পর্যটকদের থাকার মতো পরিবেশ সৃষ্টি স্থানীয় অর্থনীতিতে প্রভাব রাখতে পারবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code