সদস্যপদ প্রত্যাহার করলো ঢাকা থিয়েটার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বিশ্ব থিয়েটার দিবসে (২৭ মার্চ) মঞ্চ পাড়ায় এলো বিচ্ছেদের খবর। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিলো দেশের অন্যতম নাট্যদল ‘ঢাকা থিয়েটার’।

Manual1 Ad Code

সোমবার লিখিত আকারে এই খবরটি গণমাধ্যমে পাঠান দলটির প্রতিষ্ঠাতা পরিচালক নাসির উদ্দীন ইউসুফ। জানান, গত ২২ মার্চ এই মর্মে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী বরাবর লিখিত আকারে এই প্রত্যাহারপত্র প্রদান করা হয়।

কারণ হিসেবে জানানো হয়, ফেডারেশনের নির্বাচিত সেক্রেটারি জেনারেল ঢাকা থিয়েটার’র জ্যেষ্ঠ সদস্য কামাল বায়েজীদকে কেন্দ্রীয় কমিটি অগঠনতান্ত্রিকভাবে তার পদ থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে।

Manual1 Ad Code

নাসির উদ্দীন ইউসুফ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই পদত্যাগ বেদনার ও কষ্টের। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের আদর্শ। যে ফেডারেশনের সাথে দীর্ঘ চার দশকের কর্মকাণ্ডের ঢাকা থিয়েটার ওতপ্রোতভাবে জড়িত, সে ফেডারেশন ত্যাগ করা সত্যিই কঠিন সিদ্ধান্ত বটে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code