সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আমির হামজাসহ ৬ জনকে অব্যাহতি

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজাসহ ৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

Manual7 Ad Code

অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলেন- বিশিষ্ট আলেম আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার, ইসলামি বক্তা মাহমুদুল হাসান গুনবী, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন। তবে আসামি আল সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন।

Manual5 Ad Code

আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। জামিনে থাকা আলোচিত বক্তা মো. আমির হামজাসহ ছয়জন আসামি আদালতে হাজিরা প্রদান করেন। কারাগারে আটক আসামি আল সাকিবকে আদালতে হাজির করা হয়।

Manual3 Ad Code

আসামিপক্ষের আইনজীবীরা মামলা থেকে প্রত্যেককে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক আলোচিত বক্তা মো. আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতি প্রদান করেন। অব্যাহতির আদেশে বলা হয়েছে, ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের কোনো উপাদান নেই বিধায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। অন্যদিকে আসামি সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Manual7 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ২০২১ সালের ৫ মে শেরেবাংলা নগর এলাকা থেকে আবু সাকিব নামে এক আসামিকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামে এক বক্তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। এ মামলায় আবু সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মামলাটি তদন্ত শেষে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান আদালতে ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code