সবচেয়ে অভিজ্ঞ দল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: আইসিসি ওয়ানডে সুপার লিগে চতুর্থ হয়ে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক চ্যাম্পিয়ন দলগুলো যখন বিশ্বকাপ বাছাই পর্ব নিয়ে ব্যস্ত, বাংলাদেশ দল তখন ভাবছে বিশ্বকাপের মূল পর্বে নিজেদের সাফল্য পরিকল্পনা নিয়ে। কারণটাও স্বাভাবিক। যার উত্তর লুকিয়ে আছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কথায়। বুধবার অনুশীলন শেষে এই অফস্পিনার বলেছেন, এটাই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল। মিরাজের মতে, বর্তমান দলটা অভিজ্ঞ হতে এখন শুধু প্রয়োজন ত্রুটিগুলো শুধরে নেওয়া।

Manual3 Ad Code

নিজেদের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে মিরাজ বলেছেন, ‘দেখুন অনেক কিছু যে পরিবর্তন করতে হবে সেরকম না। সবাই সবার ভূমিকাটা জানে। ছোট ছোট জায়গায় শুধু উন্নতি করতে হবে। এটা নিয়ে মূলত কোচ খেলোয়াড়দের সঙ্গে কাজ করছেন। দলের ভেতর বেশ অভিজ্ঞ, অনেক বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড় আছে। আমার কাছে মনে হয়, এটাই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code