“সবুজ মৌলভীবাজারকে চাই আরও সবুজময় করে গড়ে তুলতে চাই ”

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

“সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করে গড়ে তুলতে চাই” বক্তব্য মৌলভীবাজারের সুযোগ্য জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

জেলার ১ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।

Manual1 Ad Code

জেলা প্রশাসক বলেন, “গাছ শুধু লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষা ও প্রকৃত উপকার পাওয়া সম্ভব। তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন ও প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলতে হবে।”

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক এম এম ওয়াহিদ রুলু, আইডিয়াল কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া প্রমুখ।

Manual5 Ad Code

ইউএনও মাখন চন্দ্র সূত্রধর জানান, “প্রথম ধাপে কমলগঞ্জ পৌর এলাকার ১৭টি শিক্ষা-প্রতিষ্ঠানে ৫০টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রায় সব শিক্ষা-প্রতিষ্ঠানে ১২ হাজার গাছের চারা বিতরণ করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকসেদ উল্ল্যাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। ডেস্ক বিজে

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • “সবুজ মৌলভীবাজারকে চাই আরও সবুজময় করে গড়ে তুলতে চাই ”
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code