সমঝোতার বিকল্প নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

সম্পাদকীয় খুলনায় শুক্রবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অর্ধশত নেতাকর্মী। এ নিয়ে পালটাপালটি অভিযোগ করেছেন পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা।

Manual3 Ad Code

এদিকে একই দিনে ফেনীতে কয়েকটি স্থানে বিএনপি নেতার্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। এছাড়া নেত্রকোনা ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির ৮৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual3 Ad Code

সাম্প্রতিক সময়ে এ ধরনের সহিংস ঘটনা প্রায়ই ঘটছে। বোঝাই যাচ্ছে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। বিএনপি বলছে, ‘সংঘাত নয়, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে’ তারা ক্ষমতার পরিবর্তন চান। অপরদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, ‘বরাবরের মতো দেশে সুষ্ঠু নির্বাচন হবে। তবে আন্দোলনের নামে ভাঙচুর করলে হাত ভেঙে দেওয়া হবে।’ দেশের বৃহৎ দুটি রাজনৈতিক দলের এমন মুখোমুখি অবস্থান স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে ক্রমেই উদ্বিগ্ন করে তুলছে। এমন রাজনৈতিক অবস্থা চলতে থাকলে এবং তা নিয়ন্ত্রণে সব দল ও পক্ষ সমঝোতায় এগিয়ে না এলে ভবিষ্যতে পরিস্থিতি জনগণের জন্য উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ারই শামিল হবে।

Manual6 Ad Code

এটা সত্যি, আসন্ন সংসদ নির্বাচনের বিষয়ে দেশে ও বিদেশে আগ্রহ রয়েছে। সব পক্ষই চায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। কিন্তু সেজন্য দরকার রাজনৈতিক দলগুলোর সহনশীল ও সমঝোতামূলক মনোভাব। তা না হলে বিশৃঙ্খলা ও সংঘর্ষ যেমন হতাহতের সংখ্যা বাড়াবে, তেমনি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জনগণের আস্থা আরও দূরে সরে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code