সমালোচনা নয়, উন্নতিতে মনোযোগী ডাচ অধিনায়ক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: পোল্যান্ডের বিপক্ষে জয়, বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সের বিপক্ষে ড্র; ফলাফল দেখে নেদারল্যান্ডসকে খারাপ বলার উপায় নেই। কিন্তু এখন পর্যন্ত নিজেদের মানের ধারেকাছেও খেলতে পারছে না দলটি। ফ্রান্স ম্যাচের পর তাদের পারফরম্যান্স নিয়ে হচ্ছে প্রচুর সমালোচনা। এসবকে অবশ্য পাত্তা দিচ্ছেন না ভার্জিল ফন ডাইক। ডাচ অধিনায়ক বলেছেন, খেলায় উন্নতিতে পূর্ণ মনোযোগ এখন তাদের। পোলিশদের ২-১ গোলে হারিয়ে এবারের ইউরো শুরু করে নেদারল্যান্ডস। সবশেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে কোনোমতে গোলশূন্য ড্র করে দলটি। ফরাসিদের একের পর এক আক্রমণে সেদিন কোণঠাসা হয়ে পড়েছিল ডাচরা। বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ফ্রান্সের তারকা অঁতোয়ান গ্রিজমান। ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও পরের আসরের রানার্সআপদের বিপক্ষে ড্র করতে পারাকেই সাফল্য হিসেবে দেখছেন ফন ডাইক। তবে নিজেদের পারফরম্যান্সে যে এখনও অনেক ঘাটতির জায়গা আছে সেটাও মেনে নিয়েছেন লিভারপুলের এই ডিফেন্ডার। “পোল্যান্ডের বিপক্ষে আমরা ৬০ মিনিট পর্যন্ত ভালো খেলেছি এবং অনেক সুযোগ তৈরি করেছি। তবে আমরাও চাপে ছিলাম। দল হিসেবে আরও সুশৃঙ্খল ছিলাম।” “বিশ্বকাপের রানার্সআপের বিপক্ষে গোল হজম না করা ভালো ব্যাপার। কিন্তু বল পজেশনে আমরা খুবই বাজে ছিলাম।” ফ্রান্সের বিপক্ষে নিষ্প্রভ ডাচদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এর কারণও অবশ্য জানা ফন ডাইকের। তবে এসবে কান দিচ্ছেন না তিনি। বললেন, প্রত্যাশা অনুযায়ী খেলতে আরও উন্নতি করতে হবে তাদের। আর সেটা চলমান ইউরোতেই করে দেখাতে চান তারা। “প্রত্যেকেরই নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে, এটা কোনো বিষয় না। এটা (সমালোচনা) আমাকে বিচলিত করে না, এটা ফুটবলেরই অংশ। যদি এটি আমাকে বিরক্ত করে, তবে আমার জীবনটা খুব অস্বস্তিকর হবে।” “প্রত্যাশা অনেক বেশি, আমাদের নিজেদের মধ্যেও। ভালো একটি দল আমাদের; আমি মন থেকে তা-ই মনে করি। আমরা বড় ম্যাচে সেটা দেখাতে চাই। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর খেলোয়াড় হিসেবে আমরা পরস্পরের সঙ্গে পরিষ্কারভাবে বলেছি কী কী উন্নতি করতে হবে। ফ্রান্সের বিপক্ষে আমরা যা খেলেছিলাম তার চেয়েও ভালো করতে পারি এবং অবশ্যই করব। এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা এখনও উন্নতি করতে পারি।” দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। অস্ট্রিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে হার এড়ালেই শেষ ষোলোয় জায়গা করে নেবে দলটি।

Manual8 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code