সমুচার বিক্রয়ে দম্পতির দিনে আয় ১৫ লাখ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: স্বপ্ন দেখা সহজ, তবে তা বাস্তবায়ন করা বেশ কঠিন। তবে যারা সত্যিকার অর্থেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান, তারা হাজার প্রতিবন্ধকতাও জয় করতে পারেন। তেমন দুজন মানুষ হলো নিধি সিং ও তার স্বামী শিখর বীর সিং।

Manual1 Ad Code

ভারতের বেঙ্গালুরুর এই দম্পতি সমাজ ও পরিবারের বাধা ডিঙিয়ে ও লোককথায় কান না দিয়ে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। লাখ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে তারা সমুচার ব্যবসায় নেমে পড়েন।
এমনকি নিজেদের বাড়িটিও বিক্রি করে দেন স্বপ্নপূরণে। নিজের সঞ্চয় আর বাড়ি বিক্রির টাকা খাটিয়েই তারা ব্যবসা শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকে হয়নি তাদের।
আজ তারা দিনে ১২ লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি অর্থে দিনে ১৫ লাখ ৩৭ হাজারেরও বেশি টাকা উপার্জন করেন। তাদের এই গল্প সত্যিই অন্যদের কাছে দৃষ্টান্তস্বরূপ।

শিখর জানান, ছাত্র থাকা অবস্থায় সমুচা বিক্রির এই ধারণা তার মাথায় আসে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) শাখার বাইরে সামোসা বিক্রি করার স্বপ্ন দেখেছিলেন তিনি।
তবে সমাজের নিয়ম ও তার ডিগ্রির কথা মাথায় রেখে একজন বিজ্ঞানী হওয়ার সিদ্ধান্ত নেন শিখর। তবুও মনে মনে ওই স্বপ্ন তিনি লালন করছিলেন।

Manual8 Ad Code

২০১৫ সালের একদিন তিনি এক শিশুকে একটি ফুড কোর্টের সামনে সমুচার জন্য কান্নাকাটি করতে দেখেন। সেদিনই তিনি সমুচা বিক্রির সিদ্ধান্ত নেন। একজন বিজ্ঞানী হিসেবে তার স্বনামধন্য চাকরি ছেড়ে বেঙ্গালুরুতে চলে আসেন ও ‘সামোসা সিং’ নামক স্ন্যাকস এর দোকান খোলেন। তখন নিধি সিং গুরুগ্রামের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ৩০ লাখ টাকার বার্ষিক প্যাকেজ’সহ উচ্চ পদে কর্মরত ছিলেন। সমাজের নিয়মগুলোকে সামনে রেখে চাকরি থেকে ব্যবসায় পাল্টানো এই দম্পতির পক্ষে সহজ ছিল না। তবে তারা সফল হয়েছেন। এই ব্যবসা শুরু করতে তারা নিজেদের সব সঞ্চয় কাজে লাগান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code