সমুদ্র বন্দরসমূহকে দেখাতে বলছে সতর্ক সংকেত

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ গত কিছুদিন ধরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ কারণে চট্টগ্রামসহ দেশের সব সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলছে আবহাওয়া অধিদফতর।

গতকাল শনিবার (২২ মে) সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ এ কথা জানান। চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে শেষ রাতের দিকে অল্প বৃষ্টি হতে পারে।”

Manual8 Ad Code

এ দিকে আবহাওয়াবিদ শেখ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ১-এ বলা হয়েছে, লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলছে আবহাওয়া অধিদফতর।

Manual5 Ad Code

বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেইসঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে ২৩ মের মধ্যে উপকূলে ফিরে আসতে বলেছে আবহাওয়া অধিদফতর।

Manual1 Ad Code

এদিকে ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূলে আগামী মঙ্গলবারের (২৫ মে) পর ঘূর্ণিঝড় ‘যশ’ আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় তৈরির আগে সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। এরপর লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ তৈরির পর ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code