সম্পর্ক ক্রসরোডে আছে: চীনা কূটনীতিক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক একটি নতুন ক্রসরোডে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বেইজিংয়ের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। তিনি আশা প্রকাশ করেছেন, নজিরবিহীন জটিল একটি সময় পার হলে এই সম্পর্ক সঠিক পথে ফিরে আসবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাণিজ্য, মানবাধিকার ও কোভিড-১৯ এর উৎসসহ বিভিন্ন বিবাদপূর্ণ ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপড়েন বাড়ছে। সম্প্রতি বেশ কয়েকটি চীনা কোম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, এসব কোম্পানির সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code