সম্পর্ক বাড়াতে চান ঋষি সুনাক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক অন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে পূর্বপুরুষদের দেশে এসেছেন। ভারতের ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম। প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকেররও এটি প্রথম ভারত সফর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

সফর নিয়ে ঋষি সুনাক বলেছেন, ভারতে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। এই দেশটি আমার খুব কাছের ও প্রিয়।

Manual6 Ad Code

তিনি আরও বলেছেন, এটি অবশ্যই বিশেষ সফর। কোথাও কোথাও আমাকে ভারতের জামাই হিসেবে উল্লেখ করা হয়েছে। আমি আশা করি স্নেহের জায়গা থেকেই বলা হচ্ছে।

সুনাক স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ভারতে সফরে এসেছেন। অক্ষতা মূর্তির জন্ম ভারতে এবং এখানেই তার বেড়ে ওঠা। ভারতের ধনাঢ্য ব্যবসায়ী নারায়ণ মূর্তির মেয়ে তিনি।

সম্মেলনের সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনার বিষয়ে কিছু বলেননি সুনাক। তিনি ফ্লাইটে সাংবাদিকদের বলেছেন, অনেকের সঙ্গে দেখা হবে। কয়েক দিন আমরা সবাই সেখানে থাকব।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code