সম্ভাবনা নাকচ করলেন বাইডেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual2 Ad Code

ইসরাইলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর পরই মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পুরো এই অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। যদিও চলমান পরিস্থিতিতে ইসরাইলের সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

Manual3 Ad Code

স্থানীয় সময় বৃহস্পতিবার হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ওয়াশিংটনে নেমে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর আলজাজিরার। ইসরাইল সরকারের ইরানের তেল স্থাপনায় হামলা চালানো উচিত কিনা এ নিয়ে প্রশ্নের জবাবে বাইডেন জানান, এ বিষয়ে আলোচনা চলছে।

Manual4 Ad Code

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলে দামে প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে পড়েছেন। বাইডেন বলেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরাইলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code