সরকারি হজ গাইড নিয়োগে আবেদনপত্র আহ্বান

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সার্বিক সহায়তা ও সেবা দিতে হজ গাইড নিয়োগ দেবে সরকার। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে ধর্ম মন্ত্রণালয়। বিদ্যমান হজ নীতিমালা অনুযায়ী প্রতি ৪৫ জন হজযাত্রীর জন্য একজন করে হজ গাইড নিয়োগ দেয়ার কথা। গাইড হিসেবে নিয়োগপ্রত্যাশীদের আগামী ১৫ মার্চের মধ্যে জেলা প্রশাসক ও সভাপতি, জেলা হজ গাইড নির্বাচন কমিটি বরাবর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দেয়ার নির্দেশ জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। গত ৪ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ ১) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

Manual8 Ad Code

আবেদনকারীদের ৪৫ জন হজযাত্রী সংগ্রহ করে সংশ্লিষ্ট হজযাত্রী সংগ্রহের প্রমাণ হিসেবে পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে একজন দক্ষ হজ গাইড ও অনধ্কি ৫৫ বছরের গ্র্যাজুয়েট/কামিল/ফাজিল/দাওরায়ে হাদিস/কুরআনে হাফেজ/মসজিদের ইমাম হতে হবে। ধর্ম মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থা/প্রকল্পে কর্মরত গ্র্যাজুয়েট/কামিল/ফাজিল/দাওরায়ে হাদিস হতে হবে। আবেদনকারীকে উত্তম চরিত্রের অধিকারী বাংলাদেশি মুসলমান হওয়ার পাশাশাশি হজের সব নিয়মকানুন জানতে হবে। এজেন্সির মালিক/অংশীদার, মোয়াজ্জেম হজ গাইড হতে পারবেন না। একজন দক্ষ গাইড হিসেবে তাদের জেলা হজ গাইড নির্বাচন কমিটির সুপারিশ থাকতে হবে।

Manual3 Ad Code

সরকার কর্তৃক মনোনীত গাইডকে ধর্ম মন্ত্রণালয় ও কাউন্সিল হজের তত্ত্বাবধানে সৌদি আরবে দায়িত্বপালন করতে হবে। এছাড়া হজ ও ওমরাহ নীতি ও হজযাত্রীদের জন্য হজ গাইড ব্যবস্থাপনা-সংক্রান্ত গাইড লাইনসহ ধর্ম মন্ত্রণালয় কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা পালন করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code