সরিষাবাড়ী স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ীতে করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পৌরসভার শিমলা বাজার ও আরামনগর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিহাব উদ্দিন আহমদ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুকুল, বাংলাদেশ সেনা বাহিনীর টহলরত দলের সদস্য, সরিষাবাড়ী থানার এস আই আরিফুল ইসলামসহ পুলিশ সদস্য এবং বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি না মানায় বাজারের গিরিধারী বস্ত্রালয়কে ২ হাজার টাকা, নাছির উদ্দিনের কাপড়ের দোকানকে ১ হাজার টাকা, আনন্দ বেকারী এ্যান্ড এ্যান্ড কনফেকশনারীকে ১ হাজার টাকা, মেসার্স কাকলী বস্ত্রাালয়কে ২ হাজার টাকা, মাস্ক ব্যাবহার না করায় বিকাশের ডিএসএ রান্টু মিয়াকে ১ হাজার টাকা, আরামনগর বাজারের বাবুল চন্দ্র সাহার কাপড়ের দোকানকে ১ হাজার টাকা, মোনাজুল হোসেনের কাপড়ের দোকানকে ২ হাজার টাকা, আব্দুল মালেক এর ভাই ভাই বস্ত্রালয়কে ২ হাজার টাকা, আমজাদের কসমেটিক দোকানকে ৫’শ টাকা, আব্দুল মান্নানের কাপড়ের দোকানকে ১ হাজার টাকা, জহুরুলের নিকট থেকে ৫’শ টাকা, সুলতান আহম্মেদের কসমেটিক দোকানকে ৫’শ টাকা, মুলবাড়ী বেপারী পাড়ার আব্দুস সালামকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code