সর্দি কাশি কমাতে ভরসা রাখুন চা’য়ে 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

লাইফ ষ্টাইল ডেস্কঃ 

শীত আসি আসি করতে না করতেই সর্দি কাশির যন্ত্রণা শুরু। তবে এই যন্ত্রণায় শুধু ওষুধ নয় সাহায্য নিতে পারেন চায়ের। সর্দি কাশি কমাতে চায়ের কিন্তু জুড়ি নেই। চলুন জেনে নেই:

আদা চা

 

9

Manual6 Ad Code

প্রতিদিন আদা চা খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়

সর্দি-কাশিতে আদা বেশ উপকারী। তাই আদা কুচি করে কেটে কিংবা থেঁতলে নিয়ে দিয়ে চা বানানো যায়। আদা চা হৃদপিণ্ড ভালো রাখতেও সাহায্য করে। আদা ঔষধি গুণসম্পন্ন হওয়ায় প্রতিদিন আদা চা খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

গ্রিন টি

10

চা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে

Manual6 Ad Code

স্বাস্থ্যের জন্য উপকারী একটি চা হলো গ্রিন টি। এই চা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে। নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টি খেলে ত্বক ও চুল ভালো থাকে।

ক্যামোমাইল টি

 

11

চায়ে ক্ষতিকর ক্যাফেইন থাকে না এবং এই চা খেলে স্নায়ুর উত্তেজনা কম থাকে ও ঘুম ভালো হয়

ক্যামোমাইল টি একটি ভেষজ চা, যা ক্যামোমাইল ফুল থেকে তৈরি হয়। ফলে চায়ে ক্ষতিকর ক্যাফেইন থাকে না এবং এই চা খেলে স্নায়ুর উত্তেজনা কম থাকে ও ঘুম ভালো হয়।

জবা ফুলের চা

 

12

উদ্বেগ উদ্দীপনা কমাতেও জবা ফুলের চা প্রভাব ফেলে

জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। এই চা ঠাণ্ডা বা গরম দুই ভাবেই খাওয়া যায় এবং এতে ক্যাফেইন থাকে না। ফলে উদ্বেগ উদ্দীপনা কমাতেও জবা ফুলের চা প্রভাব ফেলে এবং শরীরের জন্যও খুবই উপকারী হয়।

Manual3 Ad Code

পুদিনা চা 

 

13

 

Manual2 Ad Code

পুদিনায় মেন্থল থাকায় শরীরের জন্য বেশ উপকারী

ওষুধি গুণসম্পন্ন পুদিনা গাছ পাতা, কাণ্ডসহ পুরোটাই স্বাস্থ্যের জন্য উপকারী। পুদিনায় মেন্থল থাকায় শরীরের জন্য বেশ উপকারী এবং লিকার চায়ে পুদিনা পাতা দিয়ে ঢেকে রাখার পর খেলে দারুণ উপকার পাওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code