সলঙ্গায় ফেন্সিডিলসহ আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

সিরাজগঞ্জ প্রতিনিধি :

Manual7 Ad Code

সলঙ্গায় যাত্রিবাহী বাসে তল্লাসী চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডিলসহ আকলিমা খাতুন(৪৩)নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে রাজশাহী হতে ঢাকাগামী রাব্বি নামের (রাজ মেট্রো ব১১-০১২৯) যাত্রিবাহী বাসে রাজধানীতে ফেন্সিডিল চালান হচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার তালতলা মোড়ে অবস্থান নেয়। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে উল্লেখিত যাত্রিবাহী বাসটি তালতলায় পৌছিলে পুলিশ বাসটিতে তল্লাসী করে ৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার পুর্বক আকলিমা নামের এক মহিলাকে আটক করে।ধৃত আকলিমা খাতুন রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের আঃ লতিফ ওরফে ঝরু মিয়ার স্ত্রী।হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নুরনবী প্রধান বলেন এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code