সাংবাদিকতার প্রশিক্ষণ দেবে রয়টার্স-ফেসবুক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:

ডিজিটাল সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি শুরু করেছে সংবাদ সংস্থা রয়টার্স ও বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ‘রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স’ শিরোনামে ফেসবুক জার্নালিজম প্রজেক্ট এর সহায়তায় এই প্রশিক্ষণ দেবে রয়টার্স। বাংলাদেশ সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের নয়টি দেশের সাংবাদিকরা এই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

Manual4 Ad Code

সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে বাংলাদেশে প্রতিষ্ঠানটির জনসংযোগ এজেন্সি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক এশিয়া প্যাসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, ডিজিটাল নিউজের পরিসর বদলাচ্ছে। রয়টার্সের সঙ্গে সাংবাদিকদের জন্য এই ই-লার্নিং প্রোগ্রাম শুরু করতে পেরে ফেসবুক গর্বিত। এশিয়া-প্যাসিফিকের সাংবাদিকরা যেন ডিজিটাল নিউজে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারে এবং জনসাধারণকে অবগত রাখতে পারেন, সে ব্যাপারে তাদের সহযোগিতা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code