সাংবাদিক ফজলুল বারীর ছেলে অমর্ত্যর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

দৈনিক জনকন্ঠের সাবেক ষ্টাফ রিপোর্টার ও বর্তমান বিশেষ প্রতিনিধি অষ্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট ফজলুল বারীর বড় ছেলে অমর্ত্য গত ২৪ অগাষ্ট সোমবার অষ্ট্রেলিয়া সময় ভোর সাড়ে তিনটা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় অষ্ট্রেলিয়ার সিডনীতে তাঁর পৈত্রিক বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো মাত্র ২১ বছর। বর্তমানে তাঁর মরদেহ সিডনী পুলিশের ফরেনসিক বিভাগে রয়েছে। আনুষাঙ্গিক কর্ম শেষে তাঁকে সিডনির লকউড কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য অমর্ত্যের পিতা স্বনামধন্য সাংবাদিক ফজলুল বারীর জন্মস্থান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌরসভাধীন মনসুর গ্রামে। বাংলাদেশে থাকাবস্থায় তিনি দৈনিক জনকন্ঠের ষ্টাফ রিপোর্টার হিসেবে ঢাকায় প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে অষ্ট্রেলিয়া প্রবাসী হয়ে দৈনিক জনকন্ঠের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম ও লিখছেন।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

বাংলা কাগজের শোক
সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে অমর্ত্যের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলা কাগজ। বাংলা কাগজের পক্ষে চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারী এক শোক বার্তায় অমর্ত্যের অকাল মৃত্যুতে তাঁর বাবা ফজলুল বারীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ ছাড়াও তার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারকে এই গভীর শোক সইবার ক্ষমতা দিতে আল্লাহর সাহায্য কামনা করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code