

Bangladesh's Mohammad Saifuddin bowls during the second one-day international cricket match between New Zealand and Bangladesh at Hagley Oval in Christchurch on February 16, 2019. (Photo by Marty MELVILLE / AFP) (Photo credit should read MARTY MELVILLE/AFP via Getty Images)
ডেস্ক নিজউ, ঢাকা: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে গোড়ালিতে আঘাত পেয়ে প্রথম পাঁচ ম্যাচ খেলতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। ৬ ডিসেম্বর জেমকন খুলনার বিপক্ষে ফিরলেও কিছু সমস্যা রয়ে গিয়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে খেলা এই অলরাউন্ডারের। জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে ওই সময় এমআরআই করানো সম্ভব হয়নি তার। টুর্নামেন্ট শেষে এমআরআই করানোর পর লিগামেন্টের কিছু সমস্যা দেখা দিয়েছে। আপাতত তিন সপ্তাহের পর্যবেক্ষণে আছেন । মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে এমআরআই করতে পারিনি। টুর্নামেন্ট শেষে এমআরআই করিয়ে লিগামেন্টে কিছু সমস্যা পাই। আমি অবশ্য কিছুটা ব্যথা অনুভব করেছিলাম, ভেবেছিলাম এক সপ্তাহ পর চলে যাবে। কিন্তু হয়নি।’