সাইবার হামলায় বিপাকে ইউরোপের একাধিক বিমানবন্দর

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

লন্ডন অফিস: সাইবার হামলার শিকার হয়েছে ইউরোপের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান (থার্ড পার্টি সিস্টেম প্রোভাইডার) কলিনস অ্যারোস্পেস। ফলে ব্রাসেলস, বার্লিন, লন্ডনের হিথ্রোসহ বিভিন্ন বিমানবন্দরের কার্যক্রম সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, এমইউএসই সফটওয়্যারে হামলা হওয়ার কথা নিশ্চিত করেছে কলিনস। সফটওয়্যারটি যাত্রীদের চেক-ইন ও বোর্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়। বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা (এয়ারলাইন্স) এবং বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কলিনস অ্যারোস্পেস।

Manual8 Ad Code

ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারোস্পেসের পরিষেবার গ্রাহক। সাইবার হামলার ফলে বিমানের চেক-ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলে একাধিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বিলম্ব এবং অনেক ক্ষেত্রে বাতিলে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে কলিনস কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত হামলার প্রভাব সীমিত। ম্যানুয়াল কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দ্রুতসম্ভব স্বাভাবিক সেবা পুনরুদ্ধারে কাজ করছি।

Manual4 Ad Code

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বিলম্বের বিষয়ে সতর্ক করে এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের প্রযুক্তিগত সমস্যার কারণে কারিগরি কিছু সমস্যা দেখা দিয়েছে। যাত্রীদের ভ্রমণের আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানার পরামর্শও দিয়েছে তারা। পাশাপাশি যাত্রীসেবা নিশ্চিত করতে বাড়তি কর্মী মোতায়েন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code