সাউথ জার্সিতে ক্যাবি পরিবারের বনভোজন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: সুব্রত চৌধুরী- ১০ জুলাই, বুধবার নিউজার্সি অঙ্গরাজ্যের কেপ মে চিডিয়াখানায় সাউথ জার্সিতে বসবাসরত ক্যাবি পরিবার-পরিজনদের জন্য বনভোজনের আয়োজন করা হয়েছিল।

ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটির উদ্যোগে আয়োজিত
বনভোজনে দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিরা একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন।মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। বনভোজনে সকাল থেকেই ছিল বারবি কিউর আয়োজন। বনভোজনে অংশগ্রহনকারীদের মাঝে মধ্যাহ্ন ভোজে বিভিন্ন ধরনের উপাদেয় খাবার দাবার পরিবেশন করা হয়। বনভোজনে শিশু-কিশোর, নারী ও পুরুষদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়। বিপুলসংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়। বনভোজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বনভোজন আয়োজক কমিটির কর্মকর্তারা এসব পুরস্কার বিতরণ করেন।
রেফল ড্রতে ছিল আকর্ষনীয় পুরস্কার ।
বনভোজনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা , ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক , বাংলাদেশ এসোসিয়েশন অব আটলানটিক কাউন্টির প্রধান উপদেষ্টা সৈয়দ মোঃ কাউসার সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

Manual3 Ad Code

বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক মো. আইয়ুব ও সদস্য সচিব শেখ আসলাম আতিক এবং ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটির সভাপতি মো. মনিরুজ্জামান ও সাধারন সম্পাদক বেলাল হোসেন বনভোজনে অংশগ্রহণ করে তা সফল করায় প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code