সাকিবের স্বপ্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাকিব আল হাসান কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে বাণিজ্যিক কাজে দুবাই গিয়েছিলেন। সেখান থেকে সোমবার রাতে দেশে ফিরে আবার বিজ্ঞাপন ও সেবামূলক কাজ নিয়ে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন। মঙ্গলবার সকালে চলে যান বরিশাল। সেখানে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাংলাদেশের সেরা এই ক্রিকেটার সেখানে জানিয়েছেন, তার স্বপ্ন এখন এশিয়া কাপ আর বিশ্বকাপ ঘিরেই আবর্তিত হচ্ছে।

Manual6 Ad Code

বরিশালে সকালের প্রোগ্রাম শেষ করে হেলিকাপ্টারে করে দুপুরেই ঢাকায় ফিরেছেন সাকিব। সেখানে সংবাদমাধ্যম সাকিবের কাছে প্রশ্ন করেছিল ক্রিকেট নিয়ে তার স্বপ্ন কী? জবাবে তিন ফরম্যাটের এই অধিনায়ক বলেছেন, ‘এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে। ’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code