সাকিব জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের স্বর্ণ ব্যবসার সঙ্গে ক্রিকেট তারকা সাকিব আল হাসান জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
হারুন অর রশিদ বলেন, ‘আরাভ খানের স্বর্ণ ব্যবসার সঙ্গে সাকিব আল হাসান জড়িত কিনা এসব বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। তদন্তের প্রয়োজনে সাকিব আল হাসানকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ক্রিকেটার সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ থেকে আরও যারা দুবাইয়ে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন তাদের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।’

Manual5 Ad Code

২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানীর একটি বাসায় গিয়ে খুন হন বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান। পরদিন তার মৃতদেহ বস্তায় ভরে গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code