

ডেস্ক রিপোর্ট, ঢাকা: দীর্ঘ সাত বছর পর অবশেষে পর্দায় ফিরছেন দেশের আলোচিত চিত্রনায়ক-চিত্রনায়িকা অনন্ত জলিল ও বর্ষা। এ জুটির নতুন ছবি ‘দিন- দ্য ডে’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি আগামী কোরবানি ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছেন অনন্ত। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আনকাট সনদও পেলাম। তাই বলা যায়, ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। কোরবানির ঈদেই এটি দেখতে পারবেন তারা। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘দিন- দ্য ডে’। ইতোমধ্যেই এসেছে এর টিজার ও ট্রেলারসহ কয়েকটি গান।