সাদাপাথর লুটপাটে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবী সিলেট জামায়াতের

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

সিলেট ব্যাুরো:

Manual1 Ad Code

সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তারা। তারা বলেন, বৈধ পদ্ধতিতে পাথর কোয়ারি সরকারী ব্যবস্থাপনায় খুলে দেয়ার দাবী এবং বর্তমানে অবৈধভাবে পাথর লুটপাটের মাধ্যমে পর্যটন শিল্প ধ্বংসের কর্মকান্ড কখনো এক হতে পারেনা। বিভিন্ন কর্মসূচীতে দেয়া জামায়াতসহ রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যকে কাটছাট করে অপপ্রচার বন্ধের জোর দাবী জানান তারা।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে অধ্যক্ষ আব্দুল হান্নান, নায়েবে আমির হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর সেক্রেটারী মোঃ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন বলেন, সাদা পাথর সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। এর সাথে সিলেট তথা দেশের পর্যটন শিল্পের স্বার্থ জড়িত রয়েছে। জামায়াত সর্বাবস্থায় দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছে। কিন্তু কতিপয় পাথরখেকো চক্র সাদাপাথর লুটপাটের মাধ্যমে পর্যটন শিল্পকে ধ্বংস করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ হয়েছে, প্রশাসনের নিস্ক্রিয়তায় সাদাপাথর লুটপাটের মহোৎসব চলছে। যা খুবই উদ্বেগজনক এবং দুঃখজনক।

জামায়াত নেতৃবৃন্দ

Manual7 Ad Code

পর্যটন শিল্প ধ্বংসকারী পাথর লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বলেন, লুন্ঠিত পাথর উদ্ধার করে আবার সাদাপাথরে পুনস্থাপন করতে হবে।

তারা বলেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি,বিভিন্ন কর্মসূচীতে দেয়া জামায়াত নেতাদের দেয়া বক্তব্যকে কাটছাট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে জামায়াত নেতৃবৃন্দকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যা মূলত পাথর লুটের মূল ঘটনাকে আড়ালের অপচেষ্টা বলে আমরা মনে করি। এব্যাপারে সচেতন নাগরিকবৃন্দকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি এবং পাথর লুটে জড়িতদের গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি।

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code