সাফে লড়তে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: আগামীকাল বুধবার থেকে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর মাঠে গড়াচ্ছে। এই প্রথম দক্ষিণ এশিয়ার বাইরে থেকে দুটি দেশ অংশ নিতে যাচ্ছে। আমন্ত্রিত দল লেবানন ও কুয়েতকে নিয়ে দুই গ্রুপে ৮টি দেশ ট্রফির জন্য লড়বে। ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশও দক্ষিণ এশিয়ার বিশ্বকাপে লড়াইয়ের জন্য প্রস্তুত।

Manual4 Ad Code

আজ মঙ্গলবার বেঙ্গালুরুতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ‘বি’ গ্রুপে বাংলাদেশ নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। লাল-সবুজ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার এটাই প্রথম সাফ অভিযান। এই লড়াইয়ে তার দল যে প্রস্তুত তা মনে করিয়ে দিয়েছেন ৩৭ বছর বয়সী কোচ।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে কাবরেরা বলেছেন, ‘আমরা দুই সপ্তাহের অনুশীলন করেছি। শুরুতে ঢাকায় সাত দিনের মতো ছিলাম। এরপর কম্বোডিয়াতে দুটি ম্যাচ খেলেছি। একটি স্থানীয় দলের বিপক্ষে অন্যটিতে প্রতিপক্ষ ছিল জাতীয় দল। আমরা ইতিবাচক ফল করেছিলাম। সেখান থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে বেঙ্গালুরুতে এসেছি। এখন আমার দল পুরোপুরি প্রস্তুত। গ্রুপটা ভালো হয়েছে। কঠিন দলের বিপক্ষে উজ্জীবিত হয়ে খেলবে দল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code