সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের শোক

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসৈনিক, বরেণ্য লেখক ও গবেষক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

এক শোকবার্তায় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আদনান ও সাধারণ সম্পাদক সোহেল হোসাইন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual4 Ad Code

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ভাষাসংগ্রামি ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত দেশবাসী তথা সিলেটবাসীর অভিভাবক ছিলেন। তাঁর হাত ধরে বাংলাদেশের অর্থনীতি গতিশীল ও সমৃদ্ধ হয়েছে। মুহিত আমৃত্যু রাষ্ট্র-সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক অভিভাবককে হারালাম। যা সহজে পূরণ হওয়ার নয়। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code