সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির জন্যে আন্দোলনের বিকল্প নেই: নিউইয়র্কে জাসাসের সমাবেশে বক্তারা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক ডেস্ক : ‘গুম-খুন-জেল-জুলুম-গ্রেফতার-নির্যাতনের মধ্য দিয়ে কোন স্বৈরাচারই চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি। ইতিহাসের ধারাবাহিকতায় বেগম জিয়াকে কারাগারে রেখে শেখ হাসিনাও ক্ষমতায় চিরদিন থাকতে পারবেন না। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সাথে অমানবিক-নিষ্ঠুর আচরণের খেসারত একসময় শেখ হাসিনাকে দিতেই হবে’-এমন অভিমত পোষণ করেন জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের।

অনুষ্ঠানের বিশেষ বক্তা যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন বলেন, ‘বাংলাদেশে আইনের শাসন নেই। নীতি-নৈতিকতার বালাই নেই। তাই আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করতে হবে।’ নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নিয়ে কালক্ষেপনের অবকাশ থাকতে পারে না। নব্বইয়ের স্বৈরাচার পতনের সময়কার আন্দোলন রচনা করতে হবে দেশ ও প্রবাসে। আন্তর্জাতিক জনমত সোচ্চার করতেও সকলকে ভেদাভেদ ভুলে যেতে হবে।’

Manual6 Ad Code

জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৯ ডিসেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি চায়নিজ সেকশনে যুক্তরাষ্ট্র জাসাসের আলোচনা-সমাবেশে আবু তাহের আরো বলেন, ‘১/১১ এর চেতনায় বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত এই নিউইয়র্ক থেকেই বেগম জিয়ার মুক্তি আন্দোলন শুরু করতে হবে। বেগম জিয়া মুক্ত হলেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।’ আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কাওসার আহমেদের সঞ্চালনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পর সমবেত কন্ঠে দলীয় সঙ্গীতে অংশ নেন উপস্থিত সকলে। নেতৃত্ব দেন রাশিদা আহমেদ মুন, এলিজা আকতার মুক্তা, সুলতানা খানম প্রমুখ। এরপর আলোচনার প্রারম্ভে যুবদল নেতা ওয়েস আহমেদের নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় বেগম জিয়ার রোগ মুক্তির জন্যে।

Manual2 Ad Code

অনুষ্ঠানের অতিথির মধ্যে ছিলেন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন এবং দারাদ আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম ও ফিরোজ আহমেদ, কোষাধ্যক্ষ জসীম ভ’ইয়া, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য আজহারুল হক মিলন, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি মো, সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, জাসাসের কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, মানবাধিকার সম্পাদক সোহরাব হোসেন, সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের সেক্রেটারি বদিউল আলম, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শাহাদৎ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের সভাপতি নাসিম আহমেদ, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, জাসাসের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার সায়েম, শেখ হায়দার আলী, ব্রæকলীন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, মোতাহার হোসেন, জাসাসের ব্রæকলীন বরো কমিটির সভাপতি মো. সোহেল।
বক্তারা বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের কঠোর সমালোচনা করে অভিযোগ করেন যে, রামরাজত্ব চলছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে গোটা বাংলাদেশকে। এহেন অবস্থার অবসান ঘটাতে দুর্বার আন্দোলনের বিকল্প নেই।

Manual7 Ad Code

বক্তারা উল্লেখ করেন যে, দীর্ঘ ৭ বছর যাবত যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় নেতা-কর্মীরা হতাশায় নিমজ্জিত। অবিলম্বে যোগ্য নেতৃত্বে কমিটির অনুমোদন আসা উচিত প্রবাস থেকে বেগম জিয়ার মুক্তি আন্দোলন জোরদারের স্বার্থে। নিউইয়র্কের খ্যাতনামা ‘হাইলি হাম্বেল’র ব্র্যান্ড এ্যাম্বাসেডর মনিকা হক শুভেচ্ছা বক্তব্যে বলেছেন, ‘যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে সম্মান করা উচিত সকলেরই। আমি যদি ডেমক্র্যাটিক পার্টির সমর্থকও হই, তাহলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে হবে। একইভাবে বাংলাদেশ যারা পরিচালনা করছেন তাদের প্রতি সম্মান রেখেই কথা বলা উচিত।’

Manual7 Ad Code

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং জাসাসের সর্বস্তরের নেতা-কর্মীর সমাগম ঘটেছিল। এক পর্যায়ে তা বিএনপি পরিবারের মিলনমেলা থেকে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পথ-পরিক্রমায় পরিণত হয়। এ উপলক্ষে গঠিত সাব-কমিটির আহবায়ক আলাউদ্দিন ফারুক, সদস্য-সচিব আনোয়ার হোসেন এবং প্রধান সমন্বয়কারি নাসির উদ্দিন ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন রুহেলুজ্জামান, শামীম আহমেদ, সাঈদ আলী, কাজী কামাল, হাসান মিয়া, রেদওয়ান আহমেদ, সিদ্দিক হোসেন রুবেল, শামীম তালুকদার, মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রমুখ। এনআরবি নিউজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code