সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বহুগুণ এগিয়ে আছি: শায়খ আহমাদুল্লাহ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ঘটনায় বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় আলেম ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

তিনি বলেছেন, এ ঘটনা প্রমাণ করে, যেসব তথাকথিত সভ্য দেশ আমাদের দিনরাত মানবতা ও সম্প্রীতির সবক শেখায়, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা তাদের থেকে বহুগুণ এগিয়ে আছি। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে প্রতিনিয়ত সংখ্যালঘু নিপীড়ন চলে, তারা যখন আমাদের সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন তাদের প্রতি আমাদের শুধু করুণা হয়। শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেক বিষয়ে আমরা পৃথিবী থেকে পিছিয়ে থাকলেও সহনশীলতা, বৈষম্যহীনতা ও সম্প্রীতিতে আমরা বহুগুণ এগিয়ে আছি। এর প্রধান কারণ দুটি। প্রথমত, এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আর ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সংযম ও সহনশীল আচরণ করতে শেখায়। ইসলামের এই শিক্ষার কারণেই এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘুদের প্রতি সব সময় সহানুভূতিশীল আচরণ করে থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code