সারাদেশে কমতে পারে তাপমাত্রা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রাজশাহীতে ২৩, ঈশ্বরদীতে ২২, মংলায় ২১ ও চুয়াডাঙ্গায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরো বলা হয়, উত্তর অন্ধ প্রদেশ উপকূল ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তেলেঙ্গা ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

Manual4 Ad Code

আজ সকাল থেকে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২শতাংশ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code