সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৪৫ লাখ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ আট হাজার ৫৩২ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ লাখ ১৪ হাজার ৭৭৪ জনের।

Manual5 Ad Code

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৮৩ লাখ চার হাজার ১১২ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৬৪৬ জন।

Manual3 Ad Code

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার ৩ শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ এক হাজার ৬১৯ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৭ লাখ ১৭ হাজার ৪০৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৩ হাজার ৮৫৬ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে—ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি।

Manual3 Ad Code

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৩২৪ জন এবং মারা গেছে তিন লাখ ৪৫ হাজার ২৮৭ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৯৫৪ জন এবং মারা গেছে এক লাখ ৬৭ হাজার ৬৯৪ জন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code