সাহারা খাতুনকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হবে আজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপিকে আজ বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হবে। সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

 

সাহারা খাতুন দীর্ঘদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিত্সাধীন। গত ২৬ জুন থেকে আইসিইউতে রয়েছেন তিনি। এর আগেও তিনি কিছুদিন আইসিইউতে ছিলেন। তবে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিল।

Manual4 Ad Code

গত বুধবার মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, উন্নত চিকিত্সার জন্য সাহারা খতুনকে বিদেশে নেওয়া যেতে পারে। এর মধ্যেই গত ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে এইচডিইউ থেকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়। জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

Manual5 Ad Code

 

 

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code