সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: কঠোর সুরক্ষিত সীমানা অতিক্রম করে উত্তর কোরিয়ায় আটক হওয়া মার্কিন সেনার মুক্তির বিষয়ে আলোচনার চেষ্টায় যুক্তরাষ্ট্রের ফোন কলে সাড়া দিচ্ছে না পিয়ংইয়ং। বৃহস্পতিবার (২০ জুলাই) ওয়াশিংটনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাভিস কিং নামের মার্কিন সেনা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করা বেসামরিকীকরণ অঞ্চল অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছিল, তাকে সম্ভবত আটক করে কাস্টডিতে নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, পেন্টাগনের পক্ষ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। এখন পর্যন্ত এসব যোগাযোগের কোনও সাড়া পাওয়া যায়নি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code