সাড়ে ৫ কোটি বিদেশির অ্যামেরিকান ভিসা যাচাই কবে?

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : এ নীতি আসলে কীভাবে এবং কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে এর বাস্তব পরিণতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।স্টেইট ডিপার্টমেন্ট এরই মধ্যে ঘোষণা করেছে, বৈধভাবে অ্যামেরিকার ভিসা থাকা প্রায় ৫৫ মিলিয়ন বা সাড়ে পাঁচ কোটি মানুষকে থেকে অব্যাহতভাবে যাচাইয়ের আওতায় রাখা হবে। এ ঘোষণায় বিদেশিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।যদিও এ নীতি আসলে কীভাবে এবং কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে এর বাস্তব পরিণতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Manual6 Ad Code

অস্পষ্ট ও বিস্তৃত নীতি

Manual3 Ad Code

স্টেইট ডিপার্টমেন্ট বৃহস্পতিবার জানায়, ভিসাধারীরা ক্রমাগতভাবে যাচাইয়ের আওতায় থাকবেন। বার্তাটি অনেকের কাছে কঠোর সতর্কবার্তার মতো শোনালেও বিষয়টি আদৌ কি ব্যাপক ভিসা বাতিল বা দ্রুত ডিপোর্টেশনের ইঙ্গিত দিচ্ছে নাকি কেবল প্রক্রিয়াগত পরিবর্তন, তা এখনও পরিষ্কার নয়।অ্যামেরিকার সরকার ভিসা বাতিল করার বিস্তৃত ক্ষমতা রাখে। আর ট্রাম্প প্রশাসন এ ক্ষমতা বেশি ব্যবহার করছে।ট্রাম্প ক্ষমতায় ফেরার পর অভিবাসন আইন প্রয়োগ শীর্ষ অগ্রাধিকার পেয়েছে। শুধু অবৈধ অভিবাসী নয়, বৈধ ভিসাধারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা এরই মধ্যেই বাতিল করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে আইন ভঙ্গ কিংবা সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার।

সতর্কবার্তা সমালোচকদের

সমালোচকদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন স্বেচ্ছাচারীভাবে ভিসা বাতিল করছে এবং ভুলে ভরা ডেটাবেইজের ওপর নির্ভর করছে। এ কারণে নিরপরাধ মানুষও বিপদের মুখে পড়ছে।অ্যামেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো অ্যারন রাইকলিন-মেলনিক বলেন, সরকারি তথ্য-উপাত্ত সবসময় নির্ভুল নয়। এমনকি অনেক সময় একেবারেই ভুল হয়।তিনি সতর্ক করেন, এ ধরনের ভুল পুরো ভিসা সিস্টেমে প্রয়োগ হলে মিলিয়ন মিলিয়ন মানুষ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।স্টেইট ডিপার্টমেন্ট অবশ্য নিজেদের কার্যক্রমকে সঠিক বলে দাবি করেছে।ডিপার্টমেন্টটির বক্তব্য, ভিসাধারীর কোনো অযোগ্যতার ইঙ্গিত পেলেই ভিসা বাতিল করা হয়। এর মধ্যে রয়েছে ওভারস্টে, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তায় হুমকি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা কিংবা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করা।

অব্যাহতভাবে যাচাই আসলে কী?

সাধারণত ভিসা পাওয়ার আগে বা অ্যামেরিকায় প্রবেশের সময় আবেদনকারীদের যাচাই করা হয়। কেউ গুরুতর অপরাধে জড়িত না হলে বা দেশে ফেরার পর পুনরায় প্রবেশের চেষ্টা না করলে ভিসাধারীদের আর অতিরিক্ত যাচাইয়ের মুখোমুখি হতে হতো না।অব্যাহতভাবে যাচাই মানে হলো ভিসাধারীরা কখনোই এ নজরদারি থেকে মুক্ত থাকবেন না।

বিশেষজ্ঞদের মতে, এ প্রক্রিয়া স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে পরিচালিত হতে পারে।ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইউএসসিআইএস একটি পরিকল্পনা দেয়। এতে ভিসা আবেদন থেকে শুরু করে নাগরিকত্ব পাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক ভিসাধারীকে ক্রমাগতভাবে পর্যবেক্ষণ করার কথা বলা হয়েছে।ধারণা করা হচ্ছে, এখন হয়তো তেমন কোনো সিস্টেমই ব্যবহার করা হচ্ছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ডেটাবেইজ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত সবকিছু নজরদারি করতে পারে।সমস্যা হলো ভিসাধারীদের হয়তো এসব সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার তেমন সুযোগ থাকবে না।হত্যা বা ধর্ষণের মতো গুরুতর অপরাধ ভিসা বাতিলের স্পষ্ট কারণ হলেও তুলনামূলক কম গুরুতর অপরাধ, যেমন: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোও বাতিলের কারণ হতে পারে।

Manual8 Ad Code

অধিকার কর্মীরা অভিযোগ করেছেন, প্রশাসন রাজনৈতিক মত প্রকাশের কারণেও বিদেশিদের টার্গেট করছে।কয়েকজন বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। কারণ তারা ফিলিস্তিনের সমর্থনে বক্তব্য দিয়েছেন বা বিক্ষোভে অংশ নিয়েছেন।ট্রাম্পতাদের কার্যক্রম সন্ত্রাসবাদী, ইহুদিবিদ্বেষী এবং অ্যামেরিকাবিরোধী বলে দাবি করেছেন।প্রশাসনের অভিবাসন নীতিতে বলা হয়েছে, বিদেশিদের অনলাইনে ‘অ্যান্টি-অ্যামেরিকান অ্যাক্টিভিটি’ আছে কি না, তা যাচাই করা হবে।বিশেষ কিছু ভিসা আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রকাশ করতেও বলা হয়েছে, যা সমালোচকদের মতে রাজনৈতিক মতামতকে লক্ষ্যবস্তু করার হাতিয়ার হতে পারে।

সবারওপর কি একইভাবে প্রযোজ্য?

স্টেইট ডিপার্টমেন্টের হিসাবে বর্তমানে বৈধ ভিসাধারীর সংখ্যা ৫৫ মিলিয়নের বেশি। এদের মধ্যে কেউ অ্যামেরিকায় আছেন, কেউ আছেন দেশের বাইরে।বিদেশে থাকা ভিসাধারীরা: ভিসা বাতিল হলে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ নেই।অ্যামেরিকায় থাকা ভিসাধারীরা: ভিসা বাতিল মানেই অবিলম্বে দেশ ছাড়তে হবে এমন নয়, তবে তারা ‘বিতাড়নযোগ্য’ হয়ে পড়বেন এবং সরকারের আনুষ্ঠানিক বিতাড়ন প্রক্রিয়া শুরু হলে আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে।

কবে থেকে শুরু হচ্ছে?

স্টেইট ডিপার্টমেন্ট স্পষ্ট করে জানায়নি অব্যাহতভাবে যাচাই প্রক্রিয়া নতুন কোনো পদক্ষেপ কি না, তবে ইঙ্গিত পাওয়া গেছে যে, এটি কয়েক মাস আগেই কার্যকর হতে পারে।মে মাসে স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এক প্রশ্নের উত্তরে জানান, যাচাই কোনো এককালীন প্রক্রিয়া নয়; এটা চলমান। ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী, স্টেইট সেক্রেটারিকে ভিসা বাতিল করার প্রায় সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code