সিইসির সঙ্গে বৈঠক করলেন এসবি প্রধান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

জাতীয় ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম।
শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন এসবির প্রধান। এ সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ‍উপস্থিত ছিলেন।
তবে কী নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

গত বৃহস্পতিবার সকালে কমিশনের সঙ্গে বৈঠক করেন আইজিপি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিকেলে বৈঠক করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সেদিন ডিবির প্রধান হারুন অর রশীদকে ইসিতে দেখা যায়। এরপর সারা দেশে ওসি ও ইউএনওদের বদলির বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি জারি করে কমিশন।

Manual8 Ad Code

জানা যায়, তিনজন জেলা প্রশাসককে বদলির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কোন কোন জেলা প্রশাসককে বদলি করা হচ্ছে, সেই বিষয়ে এখনো মুখ খোলেনি ইসি।

Manual8 Ad Code

এর আগে, গত ৭ নভেম্বর সিইসি সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন এসবির প্রধান, ডিজিএফআই মহাপরিচালক ও এনএসআইয়ের মহাপরিচালক।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code