সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা করল পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: গাড়ি ভ্রমণের সময় সিটবেল্ট না বাঁধায় জরিমানা গুণতে হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। দেশটির আইন অনুযায়ী তার ওপর জরিমানা ধার্য করা হয়েছে ১০০ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৮৭ টাকা।

যুক্তরাজ্যের ট্রাফিক আইনে চলন্ত সিটবেল্ট বাঁধার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। ১৪ বছরের বেশি বয়সী কোনো যাত্রী যদি সিটবেল্ট না বেঁধে গাড়ি ভ্রমণ করেন, সেক্ষেত্রে তার ওপর জরিমানা ধার্য করা হয় ১০০ পাউন্ড। ঘটনা যদি আদালত পর্যন্ত গড়ায়, সেক্ষেত্রে জরিমানা বেড়ে পৌঁছায় ৫০০ পাউন্ডে।

Manual4 Ad Code

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য প্রধানমন্ত্রী অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। জরিমানার অর্থও নির্ধারিত সময়সীমার মধ্যেই পরিশোধ করবেন তিনি।

Manual2 Ad Code

ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগামধ্যমে পোস্ট হওয়া ঋষির একটি ভিডিওচিত্রকে ঘিরে। বর্তমানে যুক্তরাজ্যের ইংল্যান্ডের উত্তরাঞ্চলে সফর করছেন তিনি। সফরে ল্যাঙ্কাশায়ার জেলার সড়কে চলন্ত গাড়িতে বসা অবস্থায় একটি নিজের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সুনাক। সেখানে দেখা যায়, সিটবেল্ট না বেঁধে গাড়ির পেছনের আসনে বসে আছেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code