সিবিআইয়ের হাতে গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ভারত প্রতিনিধি: পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় অনেক দিন ধরে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। এবার সেই মামলায় সুবীরেশকে গ্রেফতার করলো সিবিআই। সোমবার তাকে গ্রেফতার করা হয়। তিনি এক সময় স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান ছিলেন। সেই কারণে এই দুর্নীতিতে সুবীরেশের ভূমিকা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। এই মামলায় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সুবীরেশকে। মনে করা হচ্ছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের উত্তরে সন্তুষ্ট হননি কর্মকর্তারা। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি-র চেয়ারম্যান ছিলেন সুবীরেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code