সিরিয়ার কারাগারে আইএসের হামলা, ১৮ কুর্দি যোদ্ধা নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ সিরিয়ার একটি কারাগারে ইসলামিক স্টেটের সদস্যরা (আাইএস) হামলা চালিয়েছে। হামলায় কুর্দি বাহিনীর ১৮ জন নিহত হয়েছেন।

Manual5 Ad Code

সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা `দ্য সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস’কে উদ্ধৃত করে এএফপি এই খবর প্রকাশ করেছে।

Manual7 Ad Code

খবরে বলা বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ঘাওয়ারান কারাগারে ইসলামি স্টেটের সদস্যরা হামলা চালায়। এই কারাগারে হাজার হাজার আইএস যোদ্ধাকে বন্দি রাখা হয়েছে। হামলায় ১৮ কুর্দি যোদ্ধা নিহতের পাশাপাশি ১৬ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে।

Manual1 Ad Code

ব্রিটিশভিত্তিক যুদ্ধ মনিটরি সংস্থা এই হামলাকে ২০১৯ সালের পর সব থেকে বড় হামলা বলে উল্লেখ করেছে।

২০১৯ সালে আইএস ঘোষিত তথাকথিত ‘ইসলামিক খেলাফত’কে পরাজিত ঘোষণা করা হয়।

Manual5 Ad Code

ঘাওয়ারান কারাগারটি উত্তরপূর্ব সিরিয়ার হাসাকেহ শহরে অবস্থিত। এই কারাগারে সন্দেহভাজন ৩৫০০ আইএস যোদ্ধাকে বন্দি রাখা হয়েছে। বন্দিদের মধ্যে অনেক আইএস নেতাও রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code