সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টঃ

Manual7 Ad Code

সিলেট ও ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

Manual7 Ad Code

এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতা নেই।

বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনের পর আরো কয়েকটি মৃদু প্রতিঘাত টের পাওয়া যায়। এ সময় আতঙ্কে রাজধানীসহ সারাদেশেই ঘর বাড়ি, দোকানপাট ও প্রতিষ্ঠান ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে মানুষ। অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামে।

Manual7 Ad Code

তবে আন্তর্জাতিক ওয়েব সাইট ভলকানো জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিলো রিকটার স্কেলে ৬.১। ভারতের আসামের দিখাজুল নামক স্থানের মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলেও জানিয়েছে ওয়েব সাইটটি।

Manual2 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code