

সিলেট প্রতিনিধি: সিলেটের মোমিন ছড়া চা-বাগানের চা শ্রমিক হৃদয় ছত্রী, লিটন মৃধা, সিন্টু মৃধা ও জগৎ মৃধাকে অযৌক্তিকভাবে বাগান থেকে বহিঃস্কার করার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মোমিন ছড়া চা-বাগানের শ্রমিকদের যৌক্তিক আন্দোলনের সাথে একাগ্রতা প্রকাশ করেন শ্রমিকদের দাবী মেনে অবিলম্বে বাগান চালু করা ও বহিঃস্কৃত শ্রমিকনেতাদের বহিঃস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান।