সিলেটে গরু ও খাসির মাংস বিক্রি বন্ধ

লেখক:
প্রকাশ: ৫ years ago
?????????????????????????????????????????????????????????

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেটে গরু ও ছাগলের গোশত বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে নগরীতে মাংস বিক্রি বন্ধ রয়েছে।

Manual1 Ad Code

এরআগে বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এক জরুরি বৈঠক শেষে তারা এ ঘোষণা দেন।

Manual6 Ad Code

এব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর গোশত ৬০০ টাকা ও ছাগলের গোশত ৮৫০ টাকা নির্ধারিত করে দিয়েছে। কিন্তু আমরা যে দামে গরু বা ছাগল ক্রয় করি, সে অনুযায়ী সিসিক নির্ধারিত দামে গোশত বিক্রি করলে আমাদের লোকসান হয়। আমরা গত এক মাস থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে আসলেও সর্বশেষ সিসিক কর্তৃক ধার্যকৃত দাম ওই ৬০০ ও ৮৫০ টাকাই রেখে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের গোশত বিক্রি বন্ধ করে দিয়েছি।

তিনি আরও বলেন, সিলেটের বাইরে অন্যান্য স্থানে এ দামের চাইতে বেশি টাকায় গরু ও ছাগলের গোশত বিক্রি করা হয়। আমরা গরু-ছাগল ক্রয় করি সিলেটের বাইরে থেকে। তাই পশুর দাম পড়ে বেশি। আমরা সারাদেশে এক দাম নির্ধারিত করে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

Manual8 Ad Code

ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেট মহানগরীতে গরু ও ছাগলের গোশত বিক্রি বন্ধ রাখবেন বলে জানান তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code