সিলেটে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আবৃত্তি কার্যক্রম উদযাপন

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির ওয়ার্কিং কমিটি-আবৃত্তির আয়োজনে এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান দেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

Manual8 Ad Code

১৯ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুলের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য সুকান্ত গুপ্তর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য সৈয়দ সাইমূম আনজুম ইভান।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ফয়সাল মাহমুদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, সৈয়দ সাইমূম আনজুম ইভান, আফরোজা আক্তার রূম্পা, জারিন তাসনীম অথৈ, প্রিয়শ্রী কর পিউ, অমিত ত্রিবেদী, চপল কুন্ডু, অসিত বরণ দাশ গুপ্ত, নবনীতা কর্মকার, ফয়সল মাহমুদ। অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে উর্বশী আবৃত্তি পরিষদ সিলেট, উর্বশী আবৃত্তি পরিষদ সিলেট, মাভৈঃ শাবিপ্রবি, শ্রুতি সিলেট, মৃত্তিকায় মহাকাল, কথন আবৃত্তি সংসদ ও মুক্তাক্ষর সিলেট।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code