সিলেটে ডিলারের গুদামে মিলল সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরের দাড়িয়া পাড়ার একটি গুদাম থেকে সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

শনিবার (১৪ মে) দুপুরে দাড়িয়া পাড়া এলাকার রসময় স্কুলের পাশে জনপ্রিয় স্টোর নামের একটি দোকানের গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।

জনপ্রিয় স্টোরের সত্ত্বাধিকারী সুজন রায় রুপচাদা সয়াবিন তেলের ডিলার।

Manual8 Ad Code

এসব তথ্য নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, জব্দকৃত তেল পুর্বের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। এবং মজুদকারী সুজন রায়কে জরিমানা করা হবে।

এদিকে, অভিযান চলাকালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন সুজন রায়।

Manual8 Ad Code

সয়াবিন তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে গত ৮ মে থেকে সিলেটে অভিযান শুরু হয়। আজকের পূর্বে এপর্যন্ত পাঁচদিনের অভিযানে সিলেট বিভাগের চার জেলা থেকে প্রায় সাড়ে ২৩ হাজার লিটার তেল জব্দ করা হয়।

Manual4 Ad Code

জব্দকৃত তেল ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় এবং মজুদকারীদের জরিমানা করে ভেক্তা অধিদপ্তর।

Manual7 Ad Code

প্রসঙ্গত, ঈদের পর থেকেই বেড়েছে সয়াবিন তেলের দাম। এ সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে সঙ্কট দেখা দিয়েছে তেলের। ব্যবসায়ীরা তেল মজুদ করে রাখার অভিযোগ রয়েছে। অনেকে বিক্রি করছেন বেশি দামে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code