সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান বয়কট টেলিভিশন সাংবাদিকদের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক, বাংলাদেশ : সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মােমেনের প্রতিটি অনুষ্ঠান বয়কট করছে সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসােসিয়েশন (ইমজা)। সংগঠনটির সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে দেয়া এক বক্তব্য প্রত্যাহার ও দু:খ প্রকাশ না করায় এই বয়কটের কারণ বলে ইমজা জানিয়েছে। এতে করে সিলেটের কােনাে অনুষ্ঠানে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য টেলিভিশনগুলােতে প্রচার হচ্ছে না। এমনকি অনুষ্ঠান শেষে সাংবাদিকরা রীতিমতাে মন্ত্রীকে নানা বিষয়ে প্রশ্ন করা থেকেও বিরত থাকছেন।

জানতে চাইলে সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান রিপন বলেন, গত বছরের ২০ অক্টোবর সিলেট পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হানের বাড়িতে যান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে নিহতের পরিবারকে সান্তনা ও সুবিচারের আশ্বাস দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় টেলিভিশন সাংবাদিকরা সিলেট মহানগর পুলিশের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরলে তা অস্বীকার করে পুলিশের পক্ষেই সাফাই দেন মন্ত্রী। এক পর্যায়ে মহানগর পুলিশের বিভিন্ন ফাঁড়িতে কোটি টাকার চাঁদাবাজি ও বিভিন্ন থানায় ঘুরেফিরে একই কর্মকর্তার পদায়নের ব্যাপারে জানতে চাইলে বিরক্তি প্রকাশ করে মন্ত্রী প্রশ্নকারী সাংবাদিককে জিজ্ঞেস করেন, ‘আপনি কি ফেরশতা? আপানার সাথের সবাই কি ফেরেশতা?’

Manual4 Ad Code

মন্ত্রীর এমন প্রশ্নে হতাশ ও অবাক হন সাংবাদিকরা। এরপর ২১ অক্টােবর ইমজার জরুরী সভায় বক্তারা বলেন, সুভাষি ও ক্লিন ইমজের ব্যক্তি হিসেবে পরিচিত পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন অজ্ঞাত কারণে ভুল তথ্য উপস্থাপন করেন এবং এমন একটি হত্যকাণ্ডের পরও পুলিশের ব্যর্থতা অস্বীকার করে বক্তব্য দেন। উপরন্তু সাংবাদিকদের প্রশ্নের সঠিক জবাব না দিয়ে প্রকারান্তরে পুলিশের অপরাধি ও দুর্নীতিতে জড়িত সদস্যদের আস্কারা দেন এবং সাংবাদিকদের চরিত্রহনন করেন। সভা থেকে অনতিবিলম্বে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানানাে হয়েছিল। তবে বক্তব্য প্রত্যাহার না করায় ইমজার সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সিলেটের বিভিন্ন অনুষ্ঠানে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রচারের ব্যবস্থা করছেন না টেলিভিশনের সাংবাদিকরা। এমনকি শুক্রবার (২৯ জানুয়ারী) সিলেটের নানা অনুষ্ঠানে তিনি থাকলেও ইমজার আওতায় থাকা টেলিভিশন সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন না। এদিন সিলেটের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে সিলেট সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ও এলজিইআরডি মন্ত্রী।

Manual3 Ad Code

তাদের কর্মসূচির মধ্যে ছিল কেন্দ্রীয় বাস টার্মিনালের আধুনিকায়ন কাজ পরিদর্শন, নগরীর উপশহরস্থ হলদি ছড়ার ড্রেন, রিটেইনিং ওয়াল, ওয়াকওয়েসহ সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন, সিলেট সিটি করপোরেশনের আওতাধীন মানিকপীর কবস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন, মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতানের উদ্বোধন, চৌহাট্টা-জিন্দাবাজার-কোর্টপয়েন্ট সড়কের উদ্বোধন, সিলেটের উন্নয়ন নিয়ে মতবিনিময় ও চেম্বার অব কমার্সের অনুষ্ঠান।

Manual8 Ad Code

ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রী জানিয়েছেন, প্রতিটি অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত থাকার কথা থাকলেও পররাষ্ট্রমন্ত্রী থাকায় তারা সাংগঠনিক সিদ্ধান্তের কারণে যেতে পারেননি। শুধুমাত্র সিলেটের উন্নয়ন নিয়ে মতবিনিময়ে ক’জন ক্যামেরাপারসন পাঠিয়েছেন; তাও সেখানে এলজিইআরডি মন্ত্রী থাকায়। ইমজা জানিয়েছে, উল্লেখিত অনুষ্ঠানেও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রেকর্ড করা হয়নি। টেলিভিশনগুলােতে এলজিইআরডি মন্ত্রীর বক্তব্য রেকর্ড করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code