সিলেটে বিএনপির সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেটে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে দুইপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার বেলা ২টা ৪০ মিনিটের দিকে রেজিস্ট্রারি মাঠে এ ঘটনা ঘটে। এ সময় সমাবেশ স্থলের সামনে থেকে একপক্ষ অন্যপক্ষকে চেয়ার নিয়ে ধাওয়া করলে উত্তেজনা রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় সুরমা মার্কেট ও তালতলা এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। অপরপক্ষও চেয়ার নিয়ে প্রথম ধাওয়াকারীদের দিকে ধেয়ে যায়। পরে বিএনপির শীর্ষ নেতাদের আধাঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

Manual7 Ad Code

এর আগে সমাবেশে যোগ দিতে শনিবার দুপুরে বিমানে করে সিলেটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার শীর্ষ নেতা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

Manual8 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশ সঞ্চালনায় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবন।

Manual6 Ad Code

বেলা ২টা থেকে সমাবেশে জাতীয় সংগীত, দলীয় সংগীত, দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করা হয়। বিকালে বক্তব্য রাখেন অতিথিরা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code