সিলেটে মাটি দিয়ে ঢেকে রাখা বিপুল পাথর উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

সিলেট ডেস্ক:

Manual8 Ad Code

সিলেটে বালু ও মাটি দিয়ে ঢেকে রাখা বিপুল পাথর উদ্ধার করা হয়েছে। শুক্রবার ( ১৫ আগস্ট ) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

জানা যায়, সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ সেখানে অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে অনলাইনে ‘সাদাপাথর লুট: সড়কের দুই পাশের ক্রাশার মিলে মাটি-বালু দিয়ে ঢেকে রাখা পাথর’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। এতে নড়েচড়ে বসে প্রশাসন। পরে আজ এই অভিযান চালানো হয়।

ভোলাগঞ্জ ও আশপাশ এলাকায় সিলেটের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে টাস্কফোর্সের এই অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা পাথরের মধ্যে আট ট্রাক পাথর ভোলাগঞ্জের ১০ নম্বর এলাকায় পাঠানো হয়েছে পুনঃস্থাপন করার জন্য। পর্যায়ক্রমে উদ্ধার করা বাকি ৫ হাজার ঘনফুট পাথরও পুনঃস্থাপন করা হবে।

মাহমুদ আশিক কবির বলেন, ‘লুট করা পাথর উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে। আজ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে অভিযান চালিয়ে বালু ও মাটি দিয়ে ঢেকে রাখা পাথর উদ্ধার করা হয়েছে। এ সময় এক স্থানে আট ট্রাক ও অন্য স্থানে স্তূপ করে রাখা ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জব্দ করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।’

Manual2 Ad Code

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code